1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

হাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ইফাত হোসেন জীম, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর হিসাবে দায়িত্ব পেয়েছেন সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। এর আগে প্রক্টর হিসেবে দায়িত্বরত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার (২ মার্চ) রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, রসায়ন বিভাগ-কে ধন্যবাদ জ্ঞাপনসহ তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ইংরেজি বিভাগ-কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর পদে নিযুক্ত করা হলো।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব প্রাপ্তি আমার জন্য একটি সম্মানের বিষয়। মাননীয় উপাচার্য মহোদয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছেন আমি তা নিষ্ঠার সাথে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিটি দায়িত্ব কাজের মাত্রা বাড়িয়ে দেয়, সৃষ্টি করে দায়বদ্ধতা। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,  কর্মকর্তা, কর্মচারী সর্বোপরি শিক্ষার্থীরা যদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিবার যদি নৈতিকতাকে সমুন্নত রেখে সহযোগিতা করে তাহলে আশা রাখছি এ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার কাজ বেশ সুচারুভাবে সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রফেসর নওশের ওয়ান ১৯৯২ সালে সুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৪ সালে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি তে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাবিপ্রবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park