1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হরিপুরে ২০০ উপকারভোগীর মাঝে ১,৮০০টি হাঁস বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত

সিরাজুল ইসলাম, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিয়্যাক্টস-ইন (REACTS-IN) প্রকল্পের আওতায় ২০০ জন উপকারভোগী মায়ের মাঝে মোট ১ হাজার ৮০০টি হাঁস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার আয়োজিত এক অনুষ্ঠানে গর্ভবতী নারী ও পাঁচ বছরের কম বয়সী শিশু রয়েছে—এমন ২০০ জন উপকারভোগী মায়ের প্রত্যেককে ৯টি করে হাঁস প্রদান করা হয়। এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর পুষ্টি নিশ্চিতকরণ এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

হাঁস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল রানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিয়্যাক্টস-ইন প্রকল্পের হরিপুর উপজেলা প্রজেক্ট অফিসার রুমা বেগম, সুপারভাইজার সুমি আক্তার এবং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সিএফরা।

অনুষ্ঠানে প্রজেক্ট অফিসার রুমা বেগম বলেন, “মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা, নারী-পুরুষের বৈষম্য দূর করা এবং কিশোর-কিশোরীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিয়্যাক্টস-ইন প্রকল্পের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হাঁস বিতরণ কর্মসূচি উপকারভোগী পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।”

হাঁস পেয়ে উপকারভোগী মায়েরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park