1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হরিপুরে ১৪৫ পিস ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭২ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ১৬০ সিসির একটি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হরিপুর উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগাঁও (জিগা) গ্রামের নয়াবাঁশ এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রানীশংকৈল উপজেলার ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর (মিশনপাড়া) গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. নাজির হোসেন (৫৫) এবং তার স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়াবাঁশ এলাকায় মোটরসাইকেলসহ অবস্থানরত নাজির হোসেনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে বিধি অনুযায়ী তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে নাজির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তার স্ত্রী নাজমা বেগম সেখানে এলে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে মাদক বিক্রয়লব্ধ নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নাজির হোসেন ও নাজমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে হরিপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। নাজমা বেগম মাদক বিক্রয়ের জন্য অর্থের যোগান, পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় মাদক সরবরাহকারী, সহযোগী ও ক্রেতাসহ আরও একাধিক অজ্ঞাতনামা ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের উৎস এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও বিস্তারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফজলুর রহমান
ঠাকুরগাঁও প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park