1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হরিপুরে মধ্যরাতের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল তিন পরিবার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের উত্তর আটঘরিয়া গ্রামে মধ্যরাতের অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর ও সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৪টি ছাগল ও ১টি গরুসহ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।

শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন উত্তর আটঘরিয়া গ্রামের বদরউদ্দিন, সাগর আলী ও বিপ্লব হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনে তিন পরিবারের মোট ৫টি ঘর, খড়ের গাদা, আসবাবপত্র, কাপড়চোপড় ও ঘরে থাকা অন্যান্য মালামাল পুড়ে যায়। এছাড়া আগুনে ৪টি ছাগল ও ১টি গরু মারা যায়।

পরিবারের সদস্য ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park