1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হরিপুরে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেয়াজের বীজ, সার ও নগদ টাকা বিতরন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পঠিত

হরিপুরে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেয়াজের বীজ, সার ও নগদ টাকা বিতরন

 

জয়নুল আবেদীন, হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁও হরিপুরে ২৫ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পিয়াজের বীজ সার ও নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মানস কুমার,কৃষি সম্প্রসারণ অফিসার তৌহিদ-এ-খুদা , উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক বৃন্দ।

উক্ত প্রণোদনের আওতায় ২৫ জন কৃষকের মাঝে প্রাথমিকভাবে কৃষকের মাঝে ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরন , ২০০ কেজি জৈব সার এবং ৩০০০ টাকা ও বালাইনাশক প্রদান করা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণোদনার কমিটির সভাপতি হিসেবে বক্তব্যে বলেন, কৃষিই সমৃদ্ধি। গ্রীষ্মকালীন পেঁয়াজ আবার অনেক লাভজনক এবং বিদেশ হতে আমদানি কমানোর জন্য এবং রপ্তানি বৃদ্ধির জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ সারা বাংলাদেশে আলোড়ন ফেলেছে।

এ সময়ে আরো ২৫ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ আবাদের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং উৎপাদিত পেঁয়াজ বীজ পরবর্তী মৌসুমে চাষাবাদ সম্প্রসারণ এর জন্য কৃষকরা উৎপাদন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park