1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

হরিপুর,ঠাকুরগাঁও প্রতিনিধি;

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা  বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার ১৪ সেপ্টেম্বর হরিপুর ইসলামীক ফাউন্ডেশনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওয়ার্ল্ড ভিশন  বাংলাদেশ’-এর রিয়েক্ট-ইন প্রকল্পের সহযোগিতায় এবং ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ)’-এর ওর্য়াকিং গ্রুপের অংশগ্রহণ মূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয় । সভায় ইউনিয়নভিত্তিক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়।
‎আয়োজকেরা জানান, অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে সমাজের সাধারণ মানুষের পাশাপাশি মা, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
‎সভায় স্থানীয় জনগণের কাঙ্ক্ষিত ও প্রাসঙ্গিক বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোকে কেন্দ্র করে কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা ‘চন্দন কর’
‎আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো.   শামীমুজ্জামান, উপজেলা জনস্বাহ্য প্রকৌশলী সানোয়ার প্রধান জনি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার প্রজেক্ট অফিসার রুমা বেগম ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এইচএ, এএইচআই ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরাও সভায় অংশ নেন।
‎সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে বাস্তব প্রয়োজনের সঙ্গে পরিকল্পনার সমন্বয় ঘটবে। এতে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সুরক্ষাসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
‎আলোচনায় অংশগ্রহণকারীরা কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park