1. admin@dailyuttarerchitro.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

স্মার্ট কিশোরী দলের প্রতিযোগিতা সভায়, অংশ নিলো ১৯ ক্লাব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ১৯টি স্মার্ট কিশোরী দলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুরমুঠ ইউনিয়নের সাহেববাড়ি ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান সরকারের আর্থিক সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘ
-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দুই উপজেলার ১৯টি ক্লাব থেকে মোট ৩৮ জন কিশোরী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবীব, উন্নয়ন সংঘের উপদেষ্টা রফিকুল আলম মোল্লা, নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম,
উন্নয়ন সংঘের পরিচালক (কর্মসূচি) মুর্শেদ ইকবাল এবং জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব।

এছাড়াও উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল, আব্দুস সামাদ, মোঃ খলিল উল্লাহ, রাশিদুল হাসান, আবিদ হাসান, জিডিসিসিও মাহমুদুল হাসান এবং এম অ্যান্ড ই অফিসার জহুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, এ ধরনের কার্যক্রম কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি, উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজের উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং উৎপাদক দলের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে গাছের চারা ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park