1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

স্বাধীনতা পরবর্তী কেউ জনগণের কল্যাণে কাজ করেনি- ঈদগাঁওতে ভিপি বাহাদুর

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

স্বাধীনতা পরবর্তী কেউ জনগণের কল্যাণে কাজ করেনি- ঈদগাঁওতে ভিপি বাহাদুর

 

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার): আগামী দুই ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের কক্সবাজার আগমনকে স্বাগত জানিয়ে ঈদগাঁও জামায়তের মিছিলোত্তর সমাবেশে কক্সবাজার তিন আসনের এগার দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়তে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর বলেছেন, স্বাধীনতা পরবর্তী জনগণ সব দলকে দেখেছে।

কোন দল দেশ ও জনগণের কল্যাণে কাজ করেনি। এবার জামায়াতকে সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখুন। শহীদ উসমান হাদীর বাংলাদেশকে নতুন ভাবে গড়তে কক্সবাজার ৩ আসন সহ জেলার চারটি আসন আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ দাড়ি পাল্লাকে উপহার দেবে।

তিনি আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী ডা: শফিকুর রহমানের আগমনকে সফল করতে কক্সবাজারের সমাবেশকে জনসমুদ্রে রূপান্তরের আহ্বান জানান ।

শুক্রবার (৩০ ফেব্রুয়ারি) বাদে আছর ঈদগাঁও বাস স্টেশনে উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের পরিচালনায় মিছিলোত্তর ঈদগাঁও বাসস্টেশনের সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন,সাবেক অবিভক্ত সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, এডভোকেট এসকে ফারুকী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জসিম উল্লাহ মিয়াজী ও এনসিপি নেতা আব্দুর রহিম চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে খন্ড খন্ড মিছিল ঈদগাঁও বাজারমুখি হয়।

বিকাল সাড়ে তিনটার দিকে ১১দলীয় জোট মনোনীত কক্সবাজার তিন আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর উপস্থিত হলে স্বাগত মিছিলে জনতার ঢল নামে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park