1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার, নবীজির (সাঃ) সুস্পষ্ট নির্দেশনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ইফতার শুধু রোজা ভঙ্গের সময় নয়; এটি আল্লাহর নির্ধারিত এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে আনুগত্য ও সুন্নাহর অনুসরণ একসঙ্গে প্রকাশ পায়। ইসলামে সূর্যাস্ত নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করার প্রতি বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।

 

হাদিসে বর্ণিত আছে, সাহল ইবনু সা‘দ (রাঃ) থেকে বর্ণনা করেন, মুহাম্মদ (সাঃ) বলেছেন,“মানুষ যতদিন দ্রুত ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে।”

(সহিহ বুখারি, হাদিস: ১৯৫৭)

 

আলেমদের ব্যাখ্যায় বলা হয়েছে, এখানে ‘কল্যাণের উপর থাকা’ বলতে সুন্নাহর অনুসরণে অবিচল থাকা এবং অতি কড়াকড়ি বা বিদআত থেকে দূরে থাকার বিষয়টি বোঝানো হয়েছে।

 

প্রখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি তাঁর গ্রন্থ ফাতহুল বারী-তে উল্লেখ করেন, দ্রুত ইফতার করা মুসলিম উম্মাহকে ইহুদি ও খ্রিস্টানদের রীতি থেকে পৃথক রাখার একটি দিক। তারা সূর্যাস্তের পরও ইফতার বিলম্ব করত। তাই সূর্যাস্ত নিশ্চিত হলেই ইফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

অন্যদিকে ইমাম নববী তাঁর গ্রন্থ শারহ সহিহ মুসলিম-এ লিখেছেন, ইচ্ছাকৃতভাবে ইফতার বিলম্ব করা এবং এতে বাড়তি ফজিলত আছে মনে করা মাকরূহ। বরং শরিয়তের নির্দেশ হলো সহজতা ও ভারসাম্য বজায় রেখে সময়মতো ইফতার করা।

 

আলেমরা আরও বলেন, রোজা যেমন আল্লাহর আদেশে শুরু হয়, তেমনি তাঁর নির্দেশেই শেষ হয়। বান্দা নিজের ইচ্ছায় রোজা বাড়ায় না বা কমায় না। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা তাকওয়া ও আনুগত্যের বাস্তব প্রকাশ।

 

বর্তমানে সূর্যাস্তের সময় জানা কঠিন নয়। চোখে সূর্যাস্ত দেখা গেলে ইফতার করা যায়। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সময়সূচি, রেডিও-টেলিভিশনের ঘোষণা বা পত্রিকায় প্রকাশিত সময় অনুসরণ করেও ইফতার করা সম্ভব।

 

তবে কিছু ক্ষেত্রে সতর্কতার নামে সূর্যাস্তের সময়ের সঙ্গে অতিরিক্ত কয়েক মিনিট যোগ করে ইফতারের সময় নির্ধারণ করা হয়। আলেমদের মতে, হাদিসের নির্দেশনা অনুযায়ী সূর্যাস্ত নিশ্চিত হলেই ইফতার করা উত্তম; অযথা বিলম্ব করা সুন্নাহসম্মত নয়।

 

ইসলামি শিক্ষায় দ্রুত ইফতারকে উম্মাহর ঐক্য, শরিয়তের সহজতা এবং রাসুলুল্লাহ (সাঃ)-এর অনুসরণের প্রতিফলন হিসেবে দেখা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park