1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ও মারধর দোষীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ও মারধর
দোষীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি

 

মোঃ নুরুজ্জামান,বালিয়াডাঙ্গীঃ সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনেই এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর, হুমকি ও মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ জেলার সংবাদকর্মীরা।

ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী গ্রামে।

একটি ঘটনায় তদন্ত করতে সদর থানা পুলিশ সেখানে গেলে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন কয়েকজন সংবাদকর্মীও।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই এক ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে এক সংবাদকর্মীর মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।

এ সময় তিনি সাংবাদিককে হুমকি দেন এবং মারধর করেন। ঘটনার পর পুলিশ তাকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park