1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থীর মেয়ে ডাঃ কাসফিয়া সালাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পঠিত

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থীর মেয়ে ডাঃ কাসফিয়া সালাম

ফজলুর রহমান,ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁও–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আব্দুস সালামের সুযোগ্য কন্যা ডা. কাসফিয়া সালাম নির্ঝর বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।বালিয়াডাঙ্গী উপজেলার অস্থায়ী প্রেসক্লাব (চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর হলরুমে) আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুরুতেই ডা. কাসফিয়া সালাম নির্ঝর সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব ও ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।এ সময় তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও উন্নত সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনগণের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রাখে। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং তাদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা জাতির সামনে তুলে ধরা সম্ভব হয়।মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।বালিয়াডাঙ্গী উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন ডা. কাসফিয়া সালাম নির্ঝর। পাশাপাশি তিনি ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।উপস্থিত সাংবাদিকরাও তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনস্বার্থে কাজ করাই সাংবাদিকতার মূল লক্ষ্য। তারা এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনসচেতনতা বৃদ্ধিতে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই পরিচিতি ও মতবিনিময় সভা সাংবাদিক ও অতিথিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park