1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সাংবাদিকদের উপর শিবিরের ন্যক্কারজনক হামলা, প্রতিবাদে জবি ছাত্রদল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত

সীমান্ত , জবি প্রতিনিধি 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সাংবাদিকরা সদস্য হওয়ার দাবি নিয়ে গেলে তাদের ওপর ছাত্রশিবির কর্তৃক ন্যক্কারজনক হামলা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই হামলার তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানায়।

 

সাংবাদিক সমিতি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার সংগঠন। সেখানে কোনো বিশেষ ছাত্রসংগঠন কিংবা জকসু জিএস-এর সরাসরি হস্তক্ষেপ বা হামলার উদ্দেশ্যে যাওয়া কেবল অনৈতিকই নয়, বরং এটি মুক্ত স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি নির্লজ্জ অপপ্রয়াস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে, সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যন্ত সুপরিকল্পিত এবং ক্যাম্পাসজুড়ে একটি অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্রের অংশ।

 

দুর্ভাগ্যের বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতেই প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন ও বাসসসহ বিভিন্ন জাতীয় সংবাদ সংস্থার সংবাদকর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে। প্রশাসনের এমন নির্লিপ্ততা প্রমাণ করে যে, তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার এই প্রক্রিয়ায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এছাড়া, সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এর অংশীজন হওয়ার কথা উপদেষ্টা পরিষদ, শিক্ষক সমিতি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। কিন্তু অত্যন্ত অসৎ উদ্দেশ্যে এবং সুপরিকল্পিতভাবে সাংবাদিক সমিতির সংবিধান পরিবর্তন করে তা দখলের যে ন্যক্কারজনক চেষ্টা চালানো হয়েছে, তা স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল স্পষ্ট বলতে চায়, একটি বিশেষ ছাত্রসংগঠনের সাংবাদিকদের ওপর এই নগ্ন হামলা ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে। ৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে ‘মব-বাজি’ বা পেশি শক্তির রাজনীতির অপচর্চা শুরু হয়েছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ৫ই আগস্ট পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহনশীল রাজনীতির এক অনন্য উদাহরণ তৈরি করেছিল। কিন্তু বর্তমান প্রশাসনের ধারাবাহিক পক্ষপাতমূলক আচরণ ও ব্যর্থতার কারণে আজ সেই সহনশীলতার ধারা ধুলোয় মিশে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে, যারা ক্যাম্পাসকে রক্ষা না করে বরং অস্থিতিশীলতার ইন্ধন দিচ্ছে, সেই ব্যর্থ প্রশাসনের অবিলম্বে পদত্যাগ করা উচিত।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন এই হামলার সাথে জড়িতদের দ্রুততম সময়ে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং আহত সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park