1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সজনে বিপ্লব বালিয়াডাঙ্গী কৃষি অর্থনীতিতে নতুন দিনের হাতছানি

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রকৃতি এখন সাদা ফুলের মায়ায় ঢাকা। বসন্তের এই সময়ে প্রতিটি সজনে গাছে ফুটে থাকা অসংখ্য সাদা ফুলগুলো কেবল নয়ন জুড়ানো দৃশ্য নয়, বরং এটি আমাদের স্থানীয় কৃষি অর্থনীতির জন্য এক বিশাল সম্ভাবনার বার্তা বয়ে আনে। বর্তমানে গ্রামে সজনে গাছ আমাদের বাড়ির আঙিনা বা পথের ধারে অবহেলা-অযত্নে বেড়ে ওঠা একটি সাধারণ গাছ হিসেবেই দেখা যায়। কিন্তু বর্তমানের পুষ্টিবিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এই গাছটি এখন কেবল সবজি নয়, বরং এক অতিপুষ্টিগুণে ভরপুর ভেষজ উদ্ভিদ হিসেবেও বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।

 

বালিয়াডাঙ্গীর মাটি ও আবহাওয়া যে সজনে চাষের জন্য কতটা আশীর্বাদপুষ্ট, তা চলতি মৌসুমে গাছে গাছে থোকা থোকা ফুলের প্রাচুর্যই প্রমাণ করে। পুষ্টিবিদদের মতে, সজনে গাছ প্রকৃতির এক অনন্য দান। আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা হৃদরোগসহ নানা জটিল রোগের প্রতিষেধক গুণ রয়েছে সজনে পাতায় ও ফলে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একে “মিরাকল ট্রি” বা “চমৎকার গাছ” হিসেবেও অভিহিত করা হয়েছে।

 

গবেষণায় দেখা গেছে, দুধের তুলনায় সজনে পাতায় ক্যালসিয়াম বেশি, কলার চেয়ে বেশি পটাশিয়াম এবং কমলার চেয়েও বেশি ভিটামিন সি বিদ্যমান। আমাদের গ্রামীণ অঞ্চলে যেখানে পুষ্টির অভাব একটি বড় চ্যালেঞ্জ, সেখানে সজনে হতে পারে পুষ্টি নিরাপত্তার সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান।

 

কিন্তু আমরা এখনো এই গাছের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারিনি। বালিয়াডাঙ্গী উপজেলার বর্তমান চিত্রটি কিছুটা আশাব্যঞ্জক। তবে আমাদের মনে রাখতে হবে, সজনে কেবল নিজের খাওয়ার জন্য বা বাড়ির পাশে গাছ হিসেবে সীমাবদ্ধ রাখলে চলবে না; একে বাণিজ্যিকভাবে চাষের আওতায় আনতে হবে। আমাদের কৃষি বিভাগ, স্থানীয় কৃষিবিজ্ঞানী এবং উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে সজনেকে একটি পরিকল্পিত চাষাবাদ পদ্ধতির আওতায় নিয়ে আসতে হবে।

 

প্রথমত, প্রশিক্ষণ ও জ্ঞান অর্জন জরুরি। সজনেকে কেবল সবজি হিসেবে বিবেচনা না করে এর পাতা শুকিয়ে গুঁড়া তৈরি করে বাজারজাত করার উদ্যোগ নিতে হবে। সজনে পাতার গুঁড়ার আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, যা স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

দ্বিতীয়ত, কৃষি গবেষণার প্রসার ঘটাতে হবে। স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে বালিয়াডাঙ্গীর মাটি অনুযায়ী উন্নত জাতের সজনে চারা উৎপাদন ও কৃষকদের সরবরাহ করতে হবে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে ফলন ও মান—দুই-ই বাড়বে।

 

তৃতীয়ত, সচেতনতা বৃদ্ধি জরুরি। সাধারণ মানুষের মাঝে সজনে কেবল সবজি নয়, বরং পরিবারের স্বাস্থ্যরক্ষার বড় অবলম্বন—এই ধারণাটি পৌঁছে দিতে হবে। চতুর্থত, বাজারজাতকরণ ব্যবস্থা উন্নত করতে হবে।

 

সবশেষে বলা যায়, বালিয়াডাঙ্গীর এই সজনে ফুল কেবল বসন্তের নয়নাভিরাম দৃশ্য নয়, এটি আমাদের গ্রামীণ অর্থনীতির নতুন দিনের হাতছানি। যদি আমরা সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নেই, তবে বালিয়াডাঙ্গী একদিন সজনে উৎপাদনে সারা দেশে মডেল হিসেবে গড়ে উঠতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park