1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

শ্রীপুরে ছাত্রদল নেতার উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নতুন কাপড় ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) শ্রীপুর পৌরসভা এলাকায় এই কার্যক্রমের আয়োজন করেন শ্রীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস.এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে প্রায় ৫০টি নতুন কাপড়সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেন।

 

এ সময় আজিজুল হক রাজন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ছোট্ট উদ্যোগ। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

কাপড় পাওয়া একজন সুবিধাভোগী জুলেখা খাতুন বলেন, আমরা অনেক কষ্টে দিন কাটাই। ঈদের সময় নতুন কাপড় পাওয়ার সামর্থ্য থাকে না। আজ এই কাপড় পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহ তাদের ভালো রাখুক।

 

স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। আয়োজকরা জানান, আগামীতেও এমন কার্যক্রম চালু থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park