1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর (সাতক্ষীরা ) প্রতিনিধি

শ্যামনগরের মুন্সিগঞ্জে সুন্দরবন প্রেস ক্লাব শক্ত নেতৃত্বে অল্প দিনেই ঘুরে দাঁড়ায়। এরই অংশ হিসেবে উক্ত প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপী সুন্দরবন ভ্রমণের আয়োজন করা হয়। এই ভ্রমণ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ এবং সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

ভ্রমণে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ সহ ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ভ্রমণকালে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রাণভাণ্ডার। সাংবাদিকদের এ ধরনের ভ্রমণের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।

সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত বন্ধন দৃঢ় করতেই এই ভ্রমণের আয়োজন। পাশাপাশি সুন্দরবনের বাস্তব চিত্র কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে।

ভ্রমণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তির পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়। ভবিষ্যতেও সুন্দরবন প্রেস ক্লাবের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park