1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পঠিত

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

 

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) সাত-আইসিডিপি প্রকল্পের মাধ্যমে সাসা! টুগেদার কার্যক্রম বাস্তবায়নে শ্যামনগর উপজেলায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সমাজ পরিবর্তনের কাজ ও সমাজে নেতৃত্বদান বিষয়ক প্রকল্প সাসা টুগেদার স্টার্ট, এ্যাওয়ারনেস, সাপোর্ট ও এ্যাকশন ধাপের কার্যক্রম শেষ করে কমিউনিটি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯:০০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রায় ৬০০ পরিবারের নারী, পুরুষ, কিশোর কিশোরী, ইমাম, পুরোহিত সরকারি, বেসরকারি ও কমিউনিটির গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে এই টুগেদার কার্যক্রম উদ্বোধন করা হয়। প্লাকার্ড ও ব্যানার নিয়ে নারী, পুরুষদের একটি র‌্যালী বংশীপুর বাজার প্রদক্ষিণ শেষে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের প্রোগ্রাম কো-অডিনেটর তীমোন বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জি.এম শফিউল আলম, প্রধান শিক্ষক এম.এম আমজাদ হোসেন, ইউপি সদস্য মোছা: ফরিদা পারভীন, সীমান্ত ব্যাংক এর ম্যানাজার আনোয়ার হোসেন, বুড়িগোয়ালিনী সিসিসির সভাপতি মজিদ সরদার, পুরোহিত দীলিপ কুমার হালদার, সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, পিআই এর সভাপতি সুষমা রানী মন্ডল প্রমূখ।

প্রধান অতিথি বলেন, আমি ফেইথ ইন এ্যাকশন ও দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাসা টু গেদার প্রকল্পের মাধ্যমে ঈশ্বরীপুর ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ভালো একটি কাজ করার জন্য। তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি কোনো নারী সহিংসতার শিকার হয়ে আমার কাছে আসে তাহলে আমি সম্পূর্ণ বিনা খরচে তাকে আইনি সেবা প্রদান করবো।

উল্লেখ্য যে, ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়ন ও মানবতামূলক প্রতিষ্ঠান। ফেইথ ইন এ্যাকশন ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে প্রায় ৫টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের সেবা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ২০১৭ সাল থেকে বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) সাসা টুগেদার চারটি ধাপের কার্যক্রম শ্যামনগর উপজেলার ৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। সমাজে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি রুপান্তরিত সমাজ গঠন করার অংশ হিসেবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধ কওে একটি সুখী পরিবার ও সমাজ গঠন করা সাসা প্রকল্পের মূল লক্ষ্য। কমিউনিটি উদযাপন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাত-আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শমুয়েল সাংমা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park