1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

শিশুদের মধ্যে হামের প্রকোপ, যশোরে সদর হাসপাতালে রোগীর ভিড়

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরে শিশুদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) আইসোলেশন ওয়ার্ডে এখন হামে আক্রান্ত রোগীর উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মার্চ মাসের শুরু থেকেই হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়তে থাকে, তবে আজ এপ্রিলের প্রথম দিনেই নতুন করে ১০ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হঠাৎ রোগীর এই বাড়তি চাপে আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটের পাশাপাশি সেবা দিতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

যশোর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সরা জানান, হঠাৎ করেই রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় তারা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন, তবে সরাসরি রোগীদের সংস্পর্শে থাকতে হওয়ায় চিকিৎসক ও নার্সদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে, যার ফলে তারা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ও সতর্কতা মেনেই দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড ও আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করেছে এবং কোনো রোগীর নিউমোনিয়া বা ডিহাইড্রেশনের মতো জটিলতা দেখা দিলে দ্রুত বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে নিয়মিত সমন্বয় করছে কর্তৃপক্ষ।

চিকিৎসকরা জানিয়েছেন, হাম প্রতিরোধে সচেতনতা এবং সঠিক সময়ে টিকাদানই একমাত্র কার্যকর উপায়; তাই শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অভিভাবকদের দ্রুত টিকা নিশ্চিত করার পাশাপাশি শরীরে জ্বর বা লালচে দানা দেখা দিলে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park