1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

শার্শায় কার্গো ট্রাকে তল্লাশি: ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে একটি কার্গো পরিবহনে তল্লাশি চালিয়ে এসব পণ্য আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ২৩ হাজার ৯০০ টাকা।

 

গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমানের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং শার্শা থানার এসআই পায়েল কুন্ডু উপস্থিত ছিলেন।

চেকপোস্টে ‘এস এ পরিবহন’-এর একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) থামিয়ে তল্লাশি চালায় টাস্কফোর্স। এসময় ট্রাকটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১,৪৮০ পিস পার্ক চকলেট, ১,২৩০ পিস কিটক্যাট, ৫,৭১০ পিস চুপা চুপস এবং বিভিন্ন ব্র্যান্ডের ক্যাডবেরি। এছাড়া ২,৬৮৯ পিস পন্ডস ফেসওয়াশ, ৭৯৫ পিস গার্নিয়ার ফেসওয়াশ, ১,২২৫ পিস মোস্তাক ফেসওয়াশ ও ২১০ পিস ফিয়ামা শাওয়ার জেলসহ আরও বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

 

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত এসব পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park