1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর সদর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। রাজশাহীর ৬টি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়ার কাজ শেষ পর্যায়ে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে সংশ্লিষ্ট আসনগুলোর উপজেলা পর্যায়ে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এসব উপকরণ নির্ধারিত কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। ভোট গ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

 

রাজশাহীর ছয়টি আসনে মোট ১৬ হাজার ১১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশ ৩ হাজার ৯৮২ জন, বিজিবি ৭৬০ জন, র‌্যাব ১৪৭ জন, সেনাবাহিনী ১ হাজার ১১০ জন এবং আনসার সদস্য ১০ হাজার ১১৪ জন রয়েছেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জিয়াউল হক খান বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ অন্যান্য বাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, সীমান্তবর্তী তিনটি উপজেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৭৭৮টি। ভোটার সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park