1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

শশুরবাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীরবাজার সংলগ্ন আত্রাই নদীর বালুমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের দুই ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে গত ৩১ মে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম হোসেন। সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। বুধবার সকালে তারা খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকায় একটি লিচু বাগানে যান।

ফেরার পথে কালীরবাজার ঘাট এলাকায় আত্রাই নদীতে একসঙ্গে চারজন গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। দুপুর সোয়া ২টার দিকে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।

এ সময় মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও মান্না ইসলাম ও তাঁর ভাই সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।

স্থানীয়দের দাবি, নদীতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই গর্তেই তলিয়ে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সেখানে গভীর গর্ত তৈরি হয়েছে। এ ধরনের স্থানে গোসল করতে নামলে দুর্ঘটনার ঝুঁকি থাকে।”

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করলে অপরজনের মরদেহও উদ্ধার সম্ভব হয়।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাসেত সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় কালীরবাজার ঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park