1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিহাট জেলার একমাত্র স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ( একমাত্র) স্থলবন্দরে টানা ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময় চলবে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ও অন্যান্য সরকারি কার্যক্রম।

 

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, ঈদ উপলক্ষে ১০ মার্চ(মঙ্গলবার)থেকে ২৭ মার্চ (শুক্রবার)

পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ১১ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

তিনি আরো জানান, এ সিদ্ধান্ত সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বিজিবি, পুলিশ ইমিগ্রেশন, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশন ও সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন।

 

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। ২৮ মার্চ (শনিবার)থেকে আবার নিয়মিত কার্যক্রম শুরু হবে।

 

তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান তিনি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

 

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্তে কার্যক্রম বন্ধ হলেও কাস্টমস কার্যালয় খোলা থাকবে এবং যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park