1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পঠিত

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মো: তোছাদ্দেকুর রহমান,
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
অদ্য ০১/০২/২০২৬ খ্রিঃ তারিখ ( রবিবার) লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিল শেড-এ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। উক্ত কল্যাণ সভা পরিচালনা করেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, জনাব ডা. মোঃ কামরুল হাসান প্রিন্স, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লালমনিরহাট’সহ সকল থানার অফিসার ইনচার্জ ও লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

কল্যাণ সভায় জেলার পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রত্যেক সদস্যের দাবি/পরামর্শ সমূহ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

কল্যাণ সভায় সভাপতি মহোদয় জানুয়ারি/২৬ মাসের অপরাধ পর্যালোচনায় ভাল কাজের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স’গনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park