1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাট জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

লালমনিরহাট জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

 

অদ্য ১০/০২/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ও হাতীবান্ধা থানা, লালমনিরহাট চত্ত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ, লালমনিরহাট কর্তৃক আয়োজিত উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট।

এসময় পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় নির্বাচন ডিউটিতে নিয়োজিত (ভোট কেন্দ্র,মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, স্ট্যান্ডবাই টিম) সকল অফিসার/ফোর্সগণকে দিকনির্দেশনা প্রদানসহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। লালমনিরহাটবাসী যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে সে দায়িত্ব পালনে লালমনিরহাট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী পরিবেশে অনিয়ম, বিশৃঙ্খলা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে দ্রুত দক্ষতা, বিচক্ষণতা ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে জানান পুলিশ সুপার মহোদয়। ব্রিফিং শেষে পুলিশ সুপার মহোদয় সকল সদস্যকে উৎসাহ যোগান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট, জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট-সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park