1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

 

মো: তোছাদ্দেকুর রহমান,
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
উন্নয়ন কাজ বাস্তবায়ন না করেই সরকারি অর্থ উত্তোলন ও আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে তার চলতি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (W-1) প্যাকেজ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুতর অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। প্রকল্পের ডিপিপি (DPP), আরডিপিপি (RDPP) কিংবা হোপ (HOPE)-এর কোনো অনুমোদন ছাড়াই বিধি-বহির্ভূতভাবে একটি প্যাকেজকে আটটি প্যাকেজে বিভাজন করে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়। এর মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থবছরে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়।
তদন্তে দেখা যায়, ওই আটটি প্যাকেজের বিপরীতে বিল পরিশোধ করা হলেও বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। কাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডসহ আরও আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এতে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এসব অভিযোগের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন অনুযায়ী লালমনিরহাট গণপূর্ত বিভাগে কর্মরত নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানের সরকারি মুঠোফোন নম্বরে (০১৮৮২১১৫৩৩৩) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে লালমনিরহাট গণপূর্ত বিভাগে কর্মরত উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মোকাদ্দেস আলী জানান, বরখাস্ত হওয়ার একদিন আগ থেকেই মো. সাইফুজ্জামান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park