1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

‎লালমনিরহাটে সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে অফিসে আসার নির্দেশ ত্রাণ মন্ত্রীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: অদ্য ১৩ মার্চ ( শুক্রবার) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে লালমনিরহাট জেলা কে আলোকিত করা হবে।

 

আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী মহোদয় আরো বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী যদি সকাল ৯.০০ টায় অফিস করতে পারেন। তবে কেন উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত হতে পারবেন না। সকাল

৯ টায় অফিসে উপস্থিত না হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগী, সেবাগ্রহীতা এবং কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ছয় ঘন্টার মধ্যে, লালমনিরহাট সদর হাসপাতালের ময়লা আবর্জনা পরিষ্কারের নির্দেশ দেন।

 

মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও জানান, উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। এই কর্মপরিকল্পনার

অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park