1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে গাঁজা জব্দ এবং একজন গ্রে’ফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ দশমিক ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রে’ফতার করেছে র‍্যাব-১৩। বুধবার (৪ মার্চ ২০২৬ ইং) সকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী গ্রামে মো. আশাদুল হক (৪৬) নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায়।

 

অভিযানকালে ধৃত আসামির দেখানো মতে তার বসতবাড়ির পাশের ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৭.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আশাদুল হক (৪৬), পিতা-মো. লালচান মিয়া, মাতা-আছফুল বেগম, সাং-বোয়ালমারী, থানা ও জেলা-লালমনিরহাটকে গ্রে’ফতার করা হয়।

 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। মাদক পরিবহনে তিনি অভিনব কৌশল ব্যবহার করতেন বলেও জানিয়েছে র‍্যাব।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park