1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাটে রাতের আঁধারে মন্ত্রীকে আওয়ামিলীগের দুই নেতার ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি: মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর

শুক্রবার দুপুরে নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলায় আসেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। রাতের আঁধারে সার্কিট হাউসে এসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের দুই নেতা।

তিনদিনের সফরে এসে মন্ত্রী দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষজনের ভালোবাসায় সিক্ত হন। তবে রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যামে আলোচনার জন্ম দিয়েছেন জেলা আওয়ামীলীগের ওই দুই নেতা। শনিবার রাত সাড়ে ৯টায় সার্কিট হাউসে এসে একসঙ্গে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও জেলা আওয়ামীলীগের সদস্য সারোয়ার আলম। মহুর্তে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো আওয়ামীলীগের ওই দুই নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। পক্ষে বিপক্ষে নানা সমালোচনার ঝড় উঠে।

এ ব্যাপরে ফুলেল জানানো ওই দুই নেতার মন্তব্য পাওয়া না গেলেও জেলা আওয়ামীলীগের একাধিক নেতা জানান, সময়ের সঙ্গে সঙ্গে খোলস পাল্টিয়েছে এই দুই নেতা। তারা নিজ স্বার্থে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিশে গেছেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন জানান , উত্তরের জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সবার মন্ত্রী। তাকে ফুলেল শুভেচ্ছা সবাই জানাতে পারেন। আর আইনের চোখে কেউ অপরাধী হলে তা অবশ্যই প্রশাসন দেখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park