1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরাদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট: লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বুধবার ২৬ ফেব্রুয়ারী সকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহ টি উদ্ধার করে পুলিশ।

‎নিহত হেলাল উদ্দিন ওই উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের পশ্চিম মন্ডল পাড়া গ্রামের আঃ শহিদের ছেলে বলে জানা গেছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

‎প্রাথমিকভাবে মরদেহের পরিচয় পাওয়া না গেলেও, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের বড় ভাই বেলাল উদ্দিন। সেখানে ছোট ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি নিশ্চিত করেন যে, মৃত ব্যক্তিটি তার আপন ছোট ভাই হেলাল উদ্দিন।

‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি পঞ্চগ্রাম ইউনিয়নের বাসিন্দা বলে তার বড় ভাই নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park