1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায়, এক বছর আগে হারিয়ে যাওয়া একটি মোটরসাইকেল ফিরে পেয়েছেন ভুক্তভোগী কামরুল হাসান মোল্লা। এ ঘটনায় ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ভুক্তভোগী কামরুল হাসান মোল্লা জানান, প্রায় এক বছর আগে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। দীর্ঘদিন চেষ্টা করেও তিনি সেটি উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি লালমনিরহাট জেলা ডিবি পুলিশের নজরে এলে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।

তিনি আরও বলেন, জেলা ডিবি পুলিশের ওসি সাদ আহম্মেদ এর প্রচেষ্টা ও দিকনির্দেশনায় অবশেষে তার হারিয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এজন্য তিনি ডিবি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের হারানো মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park