1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: জাতীয় পার্টি লালমনিরহাট জেলা কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা, কেক কাটা এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমিনরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান( লিমন), সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা সহ-সভাপতি এ্যাড নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মো আনসার আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সভাপতি আলমগীর চৌধুরী, লালমনিরহাট মহিলা পার্টির জেলা সভাপতি তাহমিনা আফরোজ শিউলী ও সাধারণ সম্পাদক রুকসানা নীনা। লালমনিরজাট জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক মো: বকুল, শ্রমিক পার্টির সভাপতি মো ইয়াসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো জাহাঙ্গীর চৌধুরী, সভাপতি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লালমনিরহাট জেলা শাখা।

 

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক পার্টির গৌরবময় অতীত, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এর অবদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গণমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park