1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাটে আনসার-ভিডিপির নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

লালমনিরহাটে আনসার-ভিডিপির নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

মো: তোছাদ্দেকুর রহমান,
লালমনিরহাট জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে উৎসবমুখর পরিবেশে ৫ হাজার ১৮ জন সদস্য অংশগ্রহণ করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বাহিনীর মূল আদর্শ—‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা’ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। মহাপরিচালক বলেন, “নির্বাচনের সময় সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষায় এবং দেশের যে কোনো সংকটময় মুহূর্তে আমাদের সদস্যরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো বিচ্যুতি সহ্য করা হবে না।”

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যদের প্রস্তুতির সার্বিক পর্যবেক্ষণ করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে পারে এমন যেকোনো অপতৎপরতা বা সহিংসতা রুখে দিতে সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।

এছাড়া রংপুর রেঞ্জের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম, লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, ৩৪ আনসার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবদুস সামাদ, জেলা কর্মকর্তা মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমাবেশে উপস্থিত থেকে সদস্যদের দিকনির্দেশনা দেন।

সমাবেশ শেষে উপস্থিত সদস্যরা দেশ ও জাতির কল্যাণে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার শপথ নেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই আয়োজনে উপস্থিত থেকে সদস্যদের উৎসাহ প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park