1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাটে আদালতের নির্দেশে জব্দকৃত মাদকদ্রব্য এবং অবৈধ কসমেটিকস ধ্বংস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯১ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: বুধবার, ৪ মার্চ ২০২৬ ইং বিকেলে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জব্দকৃত আলামত। আদালত সূত্রে জানা যায়, জেলার পাঁচটি থানায় বিভিন্ন সময়ে পরিচালিত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করা হয়েছিল। নিষ্পত্তি হওয়া ৩৯টি মামলার চূড়ান্ত আদেশের পর আদালতের নির্দেশে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিল ৮০ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪১৩ বোতল ফেনসিডিল, ২ হাজার ৩৪৯ বোতল ইস্কাপ সিরাপ, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ অবৈধ কসমেটিকস সামগ্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজারমূল্য আনুমানিক ৩৯ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করেছে।

ধ্বংস কার্যক্রম সরাসরি তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব মিয়া। এ সময় জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমিরুল ইসলামসহ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মামলা নিষ্পত্তির পর জব্দকৃত আলামত আদালতের আদেশে ধ্বংস করা হচ্ছে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনমনে আস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আইনানুগ প্রক্রিয়ায় আলামত ধ্বংসের এই পদক্ষেপ সংশ্লিষ্ট জেলার মাদকবিরোধী কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় আইনজীবী সমিতির একজন সিনিয়র আইনজীবী বলেন, মাদক মুক্ত করে আলোকিত লালমনিরহাট আমাদের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park