1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লামায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

মুহাম্মদ এমরান, বান্দরবান:পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে পরিষদ চত্বর থেকে বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

 

“আহলান সাহলান মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান” স্লোগানে মুখরিত র‍্যালিটি লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লামা উপজেলা সভাপতি মোহাম্মদ হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মোহাম্মদ ইব্রাহীম।

 

এ সময় বক্তারা বলেন, “রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এ মাসের শিক্ষা কাজে লাগিয়ে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

 

বক্তারা আরও বলেন, “রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় ধূমপান ও পানাহার থেকে বিরত থাকা, হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা পরিহার করতে হবে।”

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লামা উপজেলা সভাপতি মোহাম্মদ আকবর, সহ-সভাপতি শামসুল হক, বাংলাদেশ মসজিদ মিশন লামা উপজেলার সভাপতি মাওলানা কাজী ইলিয়াস, জামায়াত যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মো. আজিম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park