1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

র‍্যাব ১৩ এর অভিযানে লালমনিরহাটের হাতীবান্ধার ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

 

অদ্য ১০/০৩/২০২৬ইং প্রেস বিজ্ঞপ্তিতে বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া) অধিনায়কের পক্ষে মূল কপি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন :

 

বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, মামলার ভিকটিম দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। ভিকটিম স্কুলে যাতায়াতের পথে ধৃত আসামি ভিকটিমকে সবসময় ভালোবাসা নিবেদন করতো এবং এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দিয়ে ভিকটিমের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় ২৫/০১/২৬ ইং তারিখ বাদী বাড়ীতে না থাকায় ধৃত আসামি বাদীর বাড়ীতে গিয়ে ভিকটিমকে বিবাহের প্রলোভন দিয়ে পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়ীতে নিয়ে যায় এবং গত ইং ২৫/০১/২৬ তারিখ রাত ০৯.০০ ঘটিকায় ভিকটিমের মাথায় হাত দিয়ে বিয়ের শপথ করে সহযোগী আসামির ঘরে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং উক্ত ঘটনা কাউকে জানাতে নিষেধ করে। পরবর্তীতে বিষয়টি বাদী জানতে পারলে গত ০১/০৩/২০২৬ তারিখ লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ ( সংশোধন ২০২০) এর ৯(১)/৩০ ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-০১।

 

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

 

 

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল ০৯/০৩/২০২৬ তারিখ বিকাল ০৪.১০ ঘটিকায় রংপুর জেলার লালবাগ প্রিয়ন্তী সুপার শপের সামনে অভিযান পরিচালনা করে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মামুন (২২), পিতা-মৃত সামছুল, সাং-কেতকীবাড়ী, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park