1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রুহিয়ায় ২০২৬ সালের হাজীদের পুনর্মিলনী ও ২০২৭ সালের হজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজ জামে মসজিদে ২০২৬ সালে পবিত্র হজ পালনকারী হাজীদের পুনর্মিলনী এবং ২০২৭ সালের সম্ভাব্য হজযাত্রীদের আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সরকারের অনুমোদিত হজ ও ওমরা এজেন্ট শহীদুল্লাহ্ হজ্ব গ্রুপ (লাইসেন্স নং-১১৭২)-এর ব্যানারে আয়োজিত এ “হাজী সমাবেশ” ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবহে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলহাজ মো. আনিসুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বনগাঁওহাট হাফেজিয়া মাদ্রাসা, হরিপুর, ঠাকুরগাঁওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ আলহাজ মো. শহীদুল্লাহ্।
সভায় ২০২৬ সালে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে আসা হাজীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় হাজীরা মক্কা ও মদিনায় হজ পালনের বিভিন্ন আধ্যাত্মিক অভিজ্ঞতা তুলে ধরেন এবং হজের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
পরে ২০২৭ সালের সম্ভাব্য হজযাত্রীদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে হজ পালনের মানসিক প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, নিবন্ধন প্রক্রিয়া এবং হজের নিয়মকানুন ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ওলামায়ে কেরাম এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি এবং আগামী বছরের হজযাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও মাবরুর হজ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park