1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রুহিয়া উপজেলা ঘোষণায় আনন্দ মিছিল, রাজপথে জনতার ঢল

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ সোয়েল রানা, রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁওয়ের রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করায় আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেছে স্থানীয় জনতা। গত ৭ এপ্রিল ‘নিকার’ (NICAR) সভায় রুহিয়াসহ নতুন ৫টি উপজেলার প্রশাসনিক অনুমোদন প্রদানের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এলাকায় এক বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ​শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রুহিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ​র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রুহিয়াকে উপজেলায় রূপান্তর করা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। এই ঘোষণার ফলে এলাকার প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বক্তারা আরও উল্লেখ করেন, রুহিয়া এখন আর অবহেলিত জনপদ নয়, বরং একটি স্বাধীন প্রশাসনিক ইউনিট হিসেবে নিজের পরিচয় জানান দেবে। ​আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মহেবুল্লাহ আবনুর। ​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম জাকির (মাস্টার) ও ইন্তাজুল হক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহসান হাবিব মাস্টার, ১৪নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরল ইসলাম নুরু, রুহিয়া থানা মহিলা দলের সভানেত্রী রহিমা বেগম এবং ১নং রুহিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রোকছানা বেগমসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।​ দীর্ঘদিন ধরেই রুহিয়া থানা এলাকার বাসিন্দারা একে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন। নিকার-এর সাম্প্রতিক সিদ্ধান্তে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park