
মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার নাজমুল ইসলাম রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের জাবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাজমুল ইসলামের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
রুহিয়া থানা পুলিশ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।