1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রুহিয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

সোহেল রানা, রুহিয়া প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তর বঠিনা গ্রামের মৃত ইয়াসিনের ছেলে মোঃ খাদেমুল ইসলাম (৫৯), মোঃ গফুরের ছেলে মোঃ মামুন (৩৪), মোঃ হিজাব উদ্দিনের ছেলে তাহেরুল ইসলাম (২২) এবং মোলানখুড়ি গ্রামের শ্রী খোকা রায়ের ছেলে শ্রী কৃষ্ণ রায় (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল উত্তর বঠিনা এলাকায় খাদেমুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় আসামিদের দেহ তল্লাশি করে পৃথক পোটলায় রাখা মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার মধ্যে খাদেমুল ইসলামের কাছ থেকে ১০০ গ্রাম, মামুনের কাছ থেকে ২০ গ্রাম, তাহেরুল ইসলামের কাছ থেকে ২০ গ্রাম এবং কৃষ্ণ রায়ের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০৬, তারিখ: ১১/০৫/২০২৬) দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে চারজনকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। রুহিয়া থানাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park