1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রুহিয়ায় কলেজছাত্রী নিখোঁজ, থানায় জিডি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৯০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার এক কলেজছাত্রী গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম সঙ্গীতা রানী সেন (১৯)। তিনি ঠাকুরগাঁও গিন্নিদেবী আগারওয়াল মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার পিতা শিবেন্দ্রনাথ সেন। তাদের বাড়ি রুহিয়া উপজেলার পশ্চিম ইউনিয়নের কষালগাঁও গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (২৮ জুন) কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সঙ্গীতা। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় ২৯ জুন রুহিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর- ১১৯০।
পরিবারের সদস্যরা জানান, কেউ সঙ্গীতা রানী সেনের সন্ধান পেয়ে থাকলে ০১৯৩১-৮২০৪৪১ নম্বরে যোগাযোগ করতে অথবা রুহিয়া থানায় অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জিডির পরিপ্রেক্ষিতে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park