1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা রানীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ পঞ্চগড়ে আপন বড় বোনকে ধর্ষণের অভিযোগে, সেই বোনের হাতেই ভাই খুন: দাবি ডিবির ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে পুনাক অফিসের উদ্বোধন পীরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩০ মামলার আসামি জুলাই শহীদ দিবসে বালিয়াডাঙ্গীতে এনসিপির আলোচনা সভা ও দোয়া মাহফিল হরিপুরে ২০০ উপকারভোগীর মাঝে ১,৮০০টি হাঁস বিতরণ

রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম পর্যায়ের পর, এবার দ্বিতীয় পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত ১০৭৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে ভর্তির পরও ১৫৫টি আসন ফাঁকা রয়েছে।

 

 

‎এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগসমূহে ১০৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ফাঁকা রয়েছে ১৫৫টি আসন। স্থাপত্য বিভাগে ৩০ টি আসনের সবগুলো আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছেন, এই বিভাগে অবশিষ্ট কোনো ফাঁকা আসন নেই।

 

 

‎তৃতীয় পর্যায়ে ভর্তির জন্য বিবেচিত মেধাক্রম ৩৫০১ থেকে ৩৭১৬ ও আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম ৩৭১৭ থেকে ৪১০০ পর্যন্ত শিক্ষার্থীদের ৬ এপ্রিল রুয়েট গেস্ট হাউজে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

 

 

রুয়েট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগের পছন্দক্রমানুসারে প্রস্তুতকৃত তালিকা প্রকাশ করা হলো। ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে ব্যাংক চলাকালীন সময়ে ভর্তি ফি প্রদানকরতঃ ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

 

‎এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদসমূহের অধীন ১৪টি বিভাগে ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ এক হাজার ২৩৫টি আসনে এবার ভর্তি নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park