1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি: ঢাকা, সিলেট, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন ডক্টরস সোসাইটি। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি তৌকির আহমেদ।

সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সামনে মানববন্ধনে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকেরা। মানববন্ধন শেষে তারা হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- সুচিকিৎসা নিশ্চিত করতে রোগীর সঙ্গে আগত অতিরিক্ত স্বজন বা অ্যাটেনডেন্ট নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, অ্যাটেনডেন্ট কার্ড ছাড়া বহিরাগতদের হাসপাতালে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রতিটি ওয়ার্ডে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন, দায়িত্ব পালনে ব্যর্থ আনসার সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরাপত্তার স্বার্থে পুলিশ ও আনসারের সমন্বয়ে একটি বিশেষ ‘র‌্যাপিড রেসপন্স টিম’ গঠন, পূর্বে সংঘটিত সকল হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে ছড়ানো অপপ্রচারমূলক ভিডিও অপসারণসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park