1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রানীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার বাসিন্দা বিষু ঘটকের বড় ছেলে মুন্না (৩০) সাপের কামড়ে মারা গেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নিজ পুকুরে মাছ পাহারা দিতে যান মুন্না। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
মুন্নার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় করেন।
স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সাপের কামড়ের চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park