1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রানীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সোবহান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবহান কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের আলামিনের বাবা।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে কাঁঠাল, আমসহ বিভিন্ন ফলমূল নিয়ে সাইকেলে করে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন আব্দুস সোবহান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভরনিয়া হঠাৎপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ছাগল তার সাইকেলের সামনে চলে আসে। এতে তিনি সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় একটি ট্রাক্টর কাছাকাছি চলে এলে তিনি ট্রাক্টরের সামনে পড়ে যান এবং এর সামনের চাকায় পিষ্ট হন।

প্রত্যক্ষদর্শী আশরাফুল নামে এক ভ্যানচালক জানান, তিনি ট্রাক্টরের চালককে বারবার সতর্ক করার চেষ্টা করেন। তবে ট্রাক্টরের বিকট শব্দের কারণে চালক তা বুঝতে পারেননি। একপর্যায়ে আব্দুস সোবহান ট্রাক্টরের সামনে চলে গেলে ট্রাক্টরের সামনের চাকায় চাপা পড়েন।

দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুস সোবহানকে স্থানীয়রা দ্রুত ভরনিয়া এলাকার এক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park