1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

রাণীশংকৈলে কোরবানির জন্য প্রস্তুত ‘কালা বাবু’

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে বিশালদেহী ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘কালা বাবু’।

দেখতে সম্পূর্ণ কালো বলেই তার নাম রাখা হয়েছে ‘কালা বাবু’। বয়স ৬ বছর এই ষাঁড়টির লম্বা প্রায় ৮ ফুট এবং ওজন প্রায় সাড়ে ৩০ মণ। শান্ত স্বভাবের এই গরুটি কাউকে বিরক্ত করে না বলে জানিয়েছেন তার মালিক।

নেকমরদ ইউনিয়নের ঈদগাহ চন্দনচহট এলাকার মনোয়ার হোসেনের খামারে দীর্ঘদিন ধরে লালন-পালন করা হচ্ছে এই ষাঁড়টি। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে ‘কালা বাবু’কে।

মালিক মনোয়ার হোসেন জানান, এবারের কোরবানির মৌসুমে এটি জেলার সবচেয়ে বড় গরু হতে পারে বলে তার দাবি। গরুটির দাম তিনি ১০ লাখ টাকা নির্ধারণ করেছেন।

যোগাযোগ: 01719-346618 (মনোয়ার হোসেন)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park