1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাণীশংকৈলে আদিবাসী গ্রামগুলোতে ভাই পূজা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত

রাণীশংকৈলে আদিবাসী গ্রামগুলোতে ভাই পূজা অনুষ্ঠিত

 

পেয়ার আলী, প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আদিবাসি গ্রামগুলোতে প্রথমবারের মতো ব্যত্তিক্রমী পুজা অনুষ্ঠিত হয়েছে ভাই পুজা। ২৪ জানুয়ারি (শনিবার) সকালে আদিবাসী গ্রামগুলোতে আদিবাসী মহিলারা তাদের ভাইয়ের সুখ মঙ্গল কামনা করার জন্য এই বছর উপোস থেকে পুজাটি করছে সবাই মিলে। আদিবাসী মহিলাদের কাছ থেকে জানা গেছে, তারা তাদের ভাই সুখ শান্তি মঙ্গল কামনা করার জন্য সব নারীরা একত্রে হয়ে একটি দল গঠনে করে গ্রামে গ্রামে সবার বাড়িতে গিয়ে চাল সংগ্রহ করেন। এই সংগ্রহ করা চাল দিয়ে পুজার সামগ্রী কিনে এনেছেন। সরস্বতী পূজা করার আগেই অনেক জায়গায় ভাইপুজা সম্পন্ন করেছেন আদিবাসী মহিলারা। উপজেলার আদিবাসী মহিলারা সরস্বতী পূজা হওয়ার কারণে আজকে দিনটি ঠিক করেছে সবাই মিলে। তাই আজকে ভাই পুজা করছে তারা। ধর্মীয় পুরোহিত মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আজকে উৎসবটি পালন হচ্ছে। এই পুজাতে আদিবাসী মহিলারা ভাই পুজা করার জন্য তাদের ভাইদের কাছ থেকে নতুন শাড়ি পেয়েছে পুজার জন্য। সেই শাড়িটি পড়ে আজকে তারা পূজা মণ্ডপে ভাইয়ের সুখ শান্তি কামনার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এই বিষয়ে আদিবাসী নেতা শান্ত পাহানের কাছে জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে জানান, আমি এ বছর পুজাটির কথা শুনে খুব অবাক হয়ে গেছি যে ভাই পুজা করতে হবে । পরে আমি গ্রামের মোড়ল এবং মহিলাদের কাছ থেকে জানতে পারি যে আমাদের সারাদেশে নাকি এটা ভাই পুজা করছে মহিলারা।  তাই আমি পুজাটার জন্য আমার বোনদের নতুন শাড়ি কিনে দিয়েছি তারা যে আমার জন্য ভাই পুজাটা করে। আমি আপনাদের সাংবাদিকদের কাছে বলতে চাই আজকে যে আমাদের উপজেলার আদিবাসী গ্রামগুলোতে ভাই পুজা হচ্ছে সেটা আসলেই ভাইদের সুখ শান্তি মঙ্গল কামনা করার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park