1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাণীশংকৈলে অন্যের ফুয়েল কার্ডে তেল নিতে এসে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অন্যের ফুয়েল কার্ড ব্যবহার করে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করার অভিযোগে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার জুঁই ফিলিং স্টেশনে পরিচালিত তদারকি কার্যক্রমের সময় এ ঘটনা ঘটে। স্টেশনে শৃঙ্খলা বজায় রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন ট্যাগ অফিসার মোঃ সাদেকুল ইসলাম।
এ সময় কিছু ব্যক্তি অন্যের ফুয়েল কার্ড ব্যবহার করে তেল নেওয়ার চেষ্টা করলে তাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়ম ভঙ্গকারীদের জরিমানা করেন। এ সংক্রান্ত জরিমানার রশিদ ঘটনাস্থলেই প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ ফুয়েল কার্ড ব্যবহার করে নিয়ম মেনে তেল গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park