1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহী-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ চালাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

রাজশাহী-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ চালাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমান

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।

(২৯) জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে গণসংযোগ করেন। এ সময় পানানগর ডাঙ্গিরপাড়া, কিসমত তেকাটিয়া, তেবিলা বাজার, ধরমপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে একটিবার নির্বাচিত করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চান।

গণসংযোগ-কালে মাওলানা মনজুর রহমান বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, বৈষম্য, অনিয়ম মুক্ত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামিম উদ্দিন, ওলামা বিভাগের সেক্রেটারি ড. সেলিম রেজা খাঁন, জামায়াত নেতা অধ্যাপক খায়রুল বারী তুহিন, প্রভাষক আদিলুর রহমান, সাবেক ছাত্রনেতা লোকমান আলী ও মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও চাঙ্গা মনোভাব প্রমাণ করে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে জনমত ক্রমেই জোরালো হচ্ছে। তাঁরা সবাইকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park