1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহী রুয়েটের ফলাফল প্রকাশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পঠিত

রাজশাহী রুয়েটের ফলাফল প্রকাশ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রশাসক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েটের মূল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষা রুয়েট ক্যাম্পাস এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)—এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মোট ১৮ হাজার ২৭৭ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৫ হাজার ৫৬৭ জন। দুই কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে রাজশাহীর রুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৬ হাজার ৮৭৮ জন (৮১ দশমিক ১৪ শতাংশ) এবং বুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৮ হাজার ৬৮৯ জন (৮৮ দশমিক ৬৬ শতাংশ)।

এক শিফটে দুটি গ্রুপে সম্পন্ন হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং ‘খ’ গ্রুপের (স্থাপত্য) পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত চলে। ‘ক’ গ্রুপে চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিল—পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি। অপরদিকে ‘খ’ গ্রুপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park