1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীর চারঘাটে বিএনপি কর্মীর ওপর অতর্কিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

রাজশাহীর চারঘাটে বিএনপি কর্মীর ওপর অতর্কিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মোঃ সিজার হোসেন
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে হেলমেটধারী দুর্বৃত্তদের হামলায় বিরাজ আলী (৪৫) নামে বিএনপির এক সক্রিয় কর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত বিরাজ আলী ওই এলাকার আমিরুদ্দিনের ছেলে। তিনি পেশায় সার ও কীটনাশক ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরাজ আলী আড়ানী বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। রামচন্দ্রপুর বাজারের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই হেলমেটধারী ব্যক্তি তাঁর গতিরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
বিরাজ আলীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park