1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী। 

 

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজনরা অংশগ্রহণ করেন।

ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পেশাদার সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের নৈতিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতা তুলে ধরে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। সত্য ও নিরপেক্ষতার ভিত্তিতে সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। ইফতারের আগে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ।

আলোচনা সভায় উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ সময় বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান, দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল, রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী এবং প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও নির্ভুল তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক সময় বিভিন্ন চাপ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হয়। তবে পেশাগত নীতি ও আদর্শ অটুট রেখে কাজ করলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

তারা আরও বলেন, বর্তমানে সাংবাদিকতার ক্ষেত্রে কিছু অপেশাদার প্রবণতা লক্ষ্য করা গেলেও অধিকাংশ সাংবাদিক এখনও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের ওপর কোনো ধরনের নির্যাতন বা হয়রানি হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা বলেন, এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং যোগাযোগ আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি এটি সাংবাদিকদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা।

এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন, মিজানুর রহমান,অপু দাস, মোস্তাফিজুর রহমান লিটন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, শিহাবুল ইসলাম সম্রাট, গোলাম কিবরিয়া, তানজিলুল ইসলাম লাইক, নাহিদ ইসলাম, ঈসাহাক হক পিন্টু, ফারুক আহমেদ, আতিকুল ইসলাম আতিক, রাকিবুল শুভ, আব্দুল বশির ডলার, ফায়সাল হোসেন, মেহেদী হাসান, আসগর আলী সাগর, আলফাজ হোসেন, সৈয়দ মাসুদ ও রাজা হোসেন।

আলোচনা শেষে পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং নৈতিক মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সবশেষে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park